আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


নোয়াখালীর বসুরহাটে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

বিশেষ প্রতিবেদক 

নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলমান থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর।

ঘটনাসূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন রোকেয়া বেগমের বাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। একই দিনে একই সময়ে পৌরমেয়র কাদের মির্জার অনুসারী উপজেলা ছাত্রলীগ বসুরহাট রূপালী চত্বরে পাল্টা সমাবেশের ডাক দিলে পরিস্থিতি সামলাতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এরমধ্যে পৌরসভার ভেতরে সকল ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ধারা অমান্যকারীর বিরুদ্ধে উপজেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।


Top