আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


মানুষ এবং যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

১ জুলাই বৃহস্পতিবার থেকে মানুষ এবং যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম।

সচিব জানান, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা ছাড়া এসময় কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসময় বিজিবি এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়মিত টহলে থাকবেন।

আনোয়ারুল ইসলাম জানান, এবারের লকডাউনে পুলিশের ইস্যু করা মুভমেন্ট পাসের ব্যবস্থা থাকবে না। প্রাথমিকভাবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, এর মেয়াদ বাড়ানো হবে কি না।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বিধিনিষেধকালীন দুস্থ মানুষেরা যেন খাদ্য কষ্টে না থাকে, তা নিশ্চিত করতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


Top