আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


দেশে এসে পৌঁছেছে মডার্নার আরও সাড়ে ১২ লাখ টিকা

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের উপহারে ‘কোভ্যাক্স’ সুবিধার আওতায় মডার্নার আরও সাড়ে ১২ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিষেধক টিকা দেশে এসে পৌঁছেছে।

শনিবার (৩ জুলাই) সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে দ্বিতীয় ধাপের এ টিকা এসে পৌঁছায়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, টিকাগ্রহণের জন্য বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২২ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে প্রথম ধাপে মর্ডানার সাড়ে ১২ লাখ ডোজ টিকা এসে পৌঁছায়।
আনুষ্ঠানিকভাবে টিকাগ্রহণের জন্য বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (২ জুলাই) রাত ও শনিবার সকালে দুই দফায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে। আর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা এসে ঢাকায় পৌঁছে। সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আজই আসার কথা রয়েছে।

সিনোফার্মের অবশিষ্ট ১০ লাখ ডোজ টিকা পৌঁছালে দুই দিনে মডার্না ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা বাংলাদেশের তহবিলে যুক্ত হবে।

এদিকে, শুক্রবার রাতে মডার্নার টিকা হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ‘মডার্নার এ টিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার। বাংলাদেশ গত পাঁচ দশক ধরে আমেরিকার ঘনিষ্ঠ অংশীদার। বিশ্বকে সংক্রামক ব্যাধির হুমকি থেকে নিরাপদ রাখতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।’
এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় এবং দ্বিতীয় দফায় দেয় ছয় লাখ ডোজ টিকা। এবারের চালানটি বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের টিকা।


Top