আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


দূতাবাসের অনুরোধে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশ থেকে বাহারাইন ফ্লাইট চলাচলের আর কোন বাধা নেই

অনলাইন ডেস্ক :

বাহরাইন দূতাবাসের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার (সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ) ফ্লাইট সাসপেনশন লিস্ট হতে বাহরাইন এর নাম প্রত্যাহার করেছে।

৫ জুলাই ২০২১ তারিখে জারিকৃত এই সার্কুলার এ বাহরাইনের নাম গ্রুপ- সি তে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী, বাহারাইন হতে বাংলাদেশ কিংবা বাংলাদেশ হতে বাহারাইনে ফ্লাইট চলাচলের আর কোন বাধা নেই। এবং বাহারাইন হতে বাংলাদেশ ভ্রমণকারীদের ক্ষেত্রে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনের বদলে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইন এর অনুমতি দেয়া হয়েছে।

তবে প্রত্যেক ভ্রমণকারীকে অবশ্যই করোনাভাইরাস এর পিসিআর ভিত্তিক নেগেটিভ সার্টিফিকেট দাখিল করতে হবে। এয়ারপোর্টে পৌঁছানোর পর কোন ধরনের উপসর্গ দেখা গেলে সে ক্ষেত্রে পরীক্ষা পূর্বক তাকে অবশ্যই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন এ থাকতে হবে।

একই সাথে, ভ্রমণের ক্ষেত্রে করোনাভাইরাস সংক্রান্ত শর্ত ও নির্দেশাবলী আগের মতোই বহাল থাকবে। উল্লেখ্য, বাংলাদেশ থেকে বাহারাইনে আসার ক্ষেত্রে বাহারাইন সরকার কর্তৃক কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য সংক্রান্ত প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।


Top