আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বপন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপরে জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামে মর্মান্তিক এ দুঘর্টনাটি ঘটে।

নিহত স্বপন মন্ডল জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা গ্রামে নওশা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, স্বপন মন্ডল আর্জেন্টিনা দলের ভক্ত হওয়ায় তার বাসার ছাদে উঠে পতাকা টানাচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক তার লেগে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান স্বপন মন্ডল।

পরে তাকে বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা জানান, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেননি।


Top