আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


আগামীকাল রোববার জানা যাবে কুরবানির ঈদ কবে

অনলাইন ডেস্ক:

আজ শনিবার (১০ জুলাই) বাংলাদেশে জিলকদ মাসের ২৮ তারিখ। আগামীকাল রোববার হবে জিলকদ মাসের ২৯ তারিখ। আরবি মাস (চন্দ্র মাস) ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। সেই হিসাবে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে বৈঠকে বসবে।

যদি এদিন দেশের আকাশে চাঁদ দেখা যায়, তাহলে ১৪৪২ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে ১২ জুলাই থেকে। ঈদুল আযহা বা কুরবানির ঈদ হবে ২১ জুলাই বুধবার। আর এদিন চাঁদ দেখা না গেলে জিলহজ মাস শুরু হবে ১৩ জুলাই থেকে। ঈদুল আযহা বা কুরবানির ঈদ হবে ২২ জুলাই বৃহস্পতিবার।

এদিকে, সৌদি আরবে আগামীকাল রোববার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। দেশটির সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।


Top