আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করলেন সুরেশ্বর অনুসারীরা

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ময়মনসিংহে একদিন আগেই ঈদুল আযহা উদযাপন করলেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা।মঙ্গলবার (২০ জুলাই) সকালে জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে সাদির ফকিরের মাজার শরীফ প্রাঙ্গণে সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা ঈদুল আযহার নামাজ আদায় করেন।

গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সুরেশ্বর অনুসারীরা সকাল ৬টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম। নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের চর ঝাউগড়া সাদির ফকিরের মাজার শরীফ প্রাঙ্গণে সকাল ১০টায় ঈদুল আযহার নামাজ আদায় করেন সুরেশ্বর অনুসারীরা। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা নূরুল হক। এ সময় প্রায় দুই শতাধিক মুসুল্লি নামাজে অংশ নেন।

এ বিষয়ে বাহাদুরপুর গ্রামের সুরেশ্বর দরবার শরীফের পীর গদিনশীন সৈয়দ শাহ্ নূরে আফতাব বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আযহার পৃথক দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫০ থেকে ৩০০ জন অনুসারী ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।উল্লেখ্য, জেলার গৌরীপুর ও নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সুরেশ্বর অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই ইদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছেন।


Top