আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার

বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

অত্যন্ত জাকজমক পূর্ণ পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২ বছরের জন্য বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে

২৩ জুলাই রাত ৮ টায় বাংলাদেশের মালিকানাধীন একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান লিন্নাস মেডিকাল সেন্টারের হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত কমিটির সভাপতি আলাউদ্দিন নূর সভাপত্বিত করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ।


স্বাগত বক্তব্যের মাধ্যমে সর্বজনিন বিষয় ব্যাক্ত করেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এম এ হাশেম।

অনুষ্ঠান পরিচালনা ও নতুন কমিটির সদস্যের নাম ঘোষণা করেন যৌথ ভাবে যুগ্মসম্পাদক নজরুল ইসলাম নাহিদ

ও মোরশেদুল ইসলাম নিউটন।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সোসাইটির সহ সভাপতিও নবনির্বাচিত কমিটির উপদেষ্টা মাজহারুল হক নয়ন।

নবনির্বাচিত কমিটির উপদেষ্টা মোস্তফা কামাল,হাসান মনসুর সেলিম, সহ সভাপতি হায়াত উল্লাহ মল্লিক, সেলিম দড়ি।

মোঃ হোসেন, নূর ইসলাম,সাহেব খান, মোঃ তাজউদ্দীন, আব্দুস সাত্তার, সেকান্দার খালাসি, শফিক চৌধুরী, রফিকুল ইসলাম হাজারী,

অন্যন্যা সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন কালাম দেয়ান, মোঃ মুসা, জাকির মিয়াজি, হারুন ভূঁইয়া সেন্টু, মোঃ আনোয়ার হোসেন, সজল বিলাশ,

বাবু দুলাল দাশ, আবুল বাশার সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

সভাপতি তার বক্তব্যে নতুন কমিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও সবাইকে নিয়ে এক সাথে কাজ করে

জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও দেশের উন্নয়নের ধারা বেগমান করতে প্রত্যয় ব্যাক্ত করেন।

এক নৈশ ভুজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


Top