আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


সীমিত পরিসরে রোববার খুলছে ব্যাংক, লেনদেনের নতুন সময়সূচি

অনলাইন ডেস্ক :

কঠোর বিধিনিষেধেও সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম। ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার (২৫ জুলাই) থেকে প্রয়োজনীয় সংখ্যক শাখা নিয়ে ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। আনুষঙ্গিক কার্যক্রম বিকাল ৩টার মধ্যে শেষ করতে হবে। স্বাভাবিক সময়ে ব্যাংকের সব শাখা খোলা থাকে এবং ব্যাংকিং সেবা দেয়া হয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন।

বিধিনিষেধ চলাকালে গ্রাহকদের হিসাবে নগদ, চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলন, ডিমান্ড ড্রাফট, পেঅর্ডার ইস্যু ও জমা গ্রহণ, বৈদেশিক রেমিট্যান্সের অর্থ পরিশোধ, সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রমের আওতায় দেওয়া ভাতা, অনুদান বিতরণ, একই ব্যাংকের খোলা রাখা বিভিন্ন শাখা ও একই শাখার বিভিন্ন হিসাবের মধ্যে অর্থ স্থানান্তর, ট্রেজারি চালান গ্রহণ, অনলাইন সুবিধা সংবলিত ব্যাংকের সব গ্রাহক এবং ওই সুবিধাবহিভর্‚ত ব্যাংকের খোলা রাখা শাখার গ্রাহককে বিভিন্ন পেমেন্ট সিস্টেমস ও ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান এবং জরুরি বৈদেশিক লেনদেন সংক্রান্ত কার্যাবলী চলবে।

এছাড়া কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক চালু রাখতে হবে।

সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিধিনিষেধে বন্ধ শাখার গ্রাহকসেবা খোলা শাখার মাধ্যমে দিতে হবে। তা জানাতে দৃশ্যমান স্থানে বিজ্ঞপ্তি টাঙাতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, বিধিনিষেধ চলাকালে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অফিসে যাতায়াতের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলের সময় নিজ নিজ প্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র বহন করতে হবে।

এদিকে ঈদ-উল-আজহা ও সাপ্তাহিক ছুটিতে ৫ দিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার (২৫ জুলাই) খুলছে দেশের পুঁজিবাজার। করোনাভাইরা মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে কাল থেকে লেনদেন চলবে বাজারে।

বিধিনিষেধের কারণে ব্যাংকে লেনদেনের সময় কমায় পুঁজিবাজারেও কমবে লেনদেনের সময়। আগামীকাল ২৫ জুলাই থেকে পুঁজিবাজারেও ৩ ঘণ্টা লেনদেন হবে। সকাল ১০টা থেকে বেলা ১ পর্যন্ত চলবে লেনদেন।


Top