আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ আটক ১

অনলাইন ডেস্ক :

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে বিপুল পরিমান সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানায়নি এপিবিএন।

আজ সোমবার (২৬ জুলাই) সকালে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রাসহ একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।


Top