আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


ইন্টারভিউ ছাড়াই দ্রুত ৮ হাজার ডাক্তার-নার্স নিয়োগ: জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী

অনলাইন ডেস্ক :

করোনা পরিস্থিতি মোকাবেলায় ইন্টারভিউ ছাড়াই নতুন করে আট হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেয়া হবে। সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ডাক্তার-নার্সরা ক্লান্ত হয়ে পড়েছেন। তারা আর কত কাজ করবেন? নতুন চার হাজার ডাক্তার আমরা নিচ্ছি,চার হাজার নার্সও নেয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে নেয়া হচ্ছে। তিনি বলেন, তাদের ইন্টারভিউ আমরা বাদ দিয়েছি। অনুরোধ করেছি, ইন্টারভিউ নেয়ার দরকার নেই। পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই। তাড়াতাড়ি তাদের কাজে যোগদানের সুযোগ দেয়া হোক। সে ব্যবস্থাও আমরা করেছি।

চলমান কঠোর বিধিনিষেধ নিয়ে হতাশা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের চতুর্থ দিন চলছে। রাস্তাঘাটে যেভাবে মানুষ বের হচ্ছে, গাড়িঘোড়া চলছে তাতে আমরা খুবই দুঃখিত। কারণ তাতে লকডাউন ভাঙছে। তারা নিজেদের ক্ষতি করছে। তিনি বলেন, লকডাউন দিয়ে যদি মানাতে না পারি, জনগণ যদি সচেতন না হয়, তাহলে তো ভয়াবহ পরিণতি হবে। হাসপাতালে জায়গা হবে না। অর্থনীতি ও উৎপাদনে প্রভাব পড়বে।

হাসপাতালের ৯০ শতাংশ আসনে রোগী ভর্তি জানিয়ে তিনি বলেন, তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, করে যাব। বঙ্গমাতা কনভেনশন সেন্টার আমরা উদ্বোধন করছি। এরপর কোনো ভবন নেই যে, আমরা কিছু করব, হাসপাতাল স্থাপন করব।

এমন বাস্তবতায় বিধিনিষেধ নিয়ে বিকল্প চিন্তা আছে কিনা- জানতে চাইলে তা নাকচ করে দেন মন্ত্রী। তিনি বলেন, অল্টারনেট প্রস্তাব নেই। লকডাউন মানাতে হবে। লকডাউন মানানোর জন্য যারা দায়িত্বে আছেন, তাদের আরো কঠোর হতে হবে। জরিমানা করা হচ্ছে, জেলেও পাঠানো হচ্ছে। তারপরও মানছে না। কিন্তু মানাতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ।।


Top