আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কাতারে অসহায় প্রবাসীকে বাংলাদেশ দূতাবাসের আর্থিক সহায়তা প্রদান

মোশারফ হোসেন জনি

কাতার প্রবাসী মোঃ শামীম হোসেনকে চিকিৎসা বাবধ নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সহযোগিতায় মোঃ শামীম হোসেনকে বাংলাদেশ দূতাবাসে পৌছালে মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই আর্থিক সহায়তা প্রদান করেন রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন। পরবর্তীতে দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আর্থিক সহায়তা নগদে প্রবাসী শ্রমিক মোঃ শামীম হোসেনের হাতে তুলে দেন।

মোঃ শামীম হোসেন জানান, গত ৮ জুলাই তার কর্মক্ষেত্রে আকস্মিক এক দূর্ঘটনায় বাম পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। এছাড়া শরীরের অন্যান্য অংশেও বেশ ঝখম হয়। তিনি দীর্ঘ তিন মাস হামাদ মেডিকেল কর্পোরেশন হাসপাতালে চিকিৎসা নেন। তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। কাতার প্রবাসী মোঃ শামীম হোসেনের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার ৮ নং উত্তর নাটাই ইউনিয়ন।

এসময় আর্থিক সহায়তা প্রদানকালে দূতাবাসে উপস্থিত ছিলেন ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সভাপতি ও সময় টেলিভিশন কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার কাতার প্রতিনিধি কাজী শামীম। এছাড় আরো উপস্থিত ছিলেন, প্রবাসী সাংবাদিক মোশারফ হোসেন জনী, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামীম চৌধুরী।


Top