আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


শোক দিবস উপলক্ষে বাহরাইন প্রবাসীদের ফ্রি মেডিক্যাল সেবার ঘোষণা দিলেন লিন্নাস মেডিকেল সেন্টার

নিজস্ব প্রতিবেদক 

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাহরাইন প্রবাসীদের ফ্রি মেডিক্যাল সেবার ঘোষণা দিলেন লিন্নাস মেডিকেল সেন্টার

১৫ আগস্ট জাতীয় শোক দিবসটিকে সামনে রেখে বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশী পতাকাবাহী সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ সমাজের সহযোগিতায় বাংলাদেশি মালিকানাধীন একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান লিন্নাস মেডিকেল সেন্টারের উদ্যোগে দেশটিতে বসবাসরত সকল প্রবাসীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।


বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় লিন্নাস মেডিক্যাল সেন্টারের কনফারেন্স হলে আ‌য়ো‌জিত সংবাদ সম্মেলনে লিন্নাস মেডিকেল সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিখিত বক্তব্যে বলেন ফ্রি ডাক্তারের পরামর্শ সহ ডায়বেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার চেকআপ, অক্সিজেন স্যাসুরেশন চেকআপ বিনা মূল্যে দেওয়া হবে,

তিনি আরো বলেন কার্যক্রমটি ১৫ ই আগস্ট রবিবার সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলমান থাকবে,

এই মহৎ উদ্যোগটি সফল করতে সকল সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন মেডিকেলের ল্যাব ইনচার্জ নজরুল ইসলাম নাহিদ,

এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সভাপতি আলা উদ্দিন নুর, বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমেদ,সাধারণ সম্পাদক এম এ হাশেম, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন ও সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, মো. সেলিম চৌধুরী, মোস্তফা কামাল, মোহাম্মদ হোসাইন প্রমুখ

এই সময় সাংবাদিক নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সভাপতি স্বপন মজুমদার, সহ সভাপতি নোমান ছিদ্দিকী আরো উপস্থিত ছিলেন সৈয়দ মামুন হোসেন, সুকান্ত দেব, আব্দুস সামাদ।


Top