আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


নোয়াখালীতে নিজ বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নোয়াখালী সংবাদদাতা 

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মোল্লাকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ সময় হারুন মোল্লার ভাতিজা রমিজসহ (২২) আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রমিজের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পারিবার জানায়, একবছর আগে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় ইউপি সদস্য মো. হিরন নিহত হয়। ওই ঘটনার পর থেকে হিরনের লোকজনের সঙ্গে হারুন মোল্লার বিরোধ চলছিল।শুক্রবার সন্ধ্যার পর নিহত হিরনের ছেলে রিয়াদ ও রিপনের নেতৃত্বে অস্ত্রধারীরা এ হত্যাকাণ্ড ঘটায়। সন্ত্রাসীরা হারুন মোল্লাকে কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


Top