আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

অনলাইন ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তাকে টিকা দেওয়া হয়।

এর আগে ১৯ জুলাই বিকেলে একই হাসপাতাল থেকে প্রথম ডোজ ভ্যাকসিন নেন তিনি। তাকে মডার্নার টিকা দেয়া হয়েছিল।

গত ১৩ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে করোনার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেন খালেদা জিয়া।

এদিকে, টিকা নেওয়ার সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারসহ আরও অনেকে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে টিকা নেওয়ার জন্য হাসপাতালে রওয়ানা হন খালেদা জিয়া।


Top