আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীতে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক

ফেনী প্রতিনিধি :

ফেনীতে মো. সোহেল নামের এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ফেনী শহরের নাজির রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেলের চাচাতো ভাই ফাহাদ জানান, রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী। যাওয়ার সময় তার (স্ত্রী) বাবা মারা গেছেন বলে জানান দারোয়ানকে।

ফাহাদ আরও জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

পুলিশ শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মনির হোসেন জানান, ঘটনার বিস্তারিত জানতে কাজ করা হচ্ছে।


Top