আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


ফের পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা শুনানি ১৩ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক :

আবার চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবী মুজিবুর রহমান। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে করা জামিন আবেদনের শুনানির তারিখ ১৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নিজেই।

এর আগে শনিবার (২১ আগস্ট) তৃতীয় দফায় ৭ দিন রিমান্ড শেষে পরীমনিকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ হাকিম আশেকে ইমাম। এদিন পরীমনির পক্ষ থেকে জামিন আবেদন করা হয়নি।

গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমনিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড দেন আদালত। এর আগে পরীমনিকে প্রথম দফায় চার দিন, দ্বিতীয় দফায় দুদিন এবং তৃতীয় দফার এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

৪ আগস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করা হয় র‍্যাবের পক্ষ থেকে। তার ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়। এরপর রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে তার বাসা থেকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে র‍্যাব সদর দপ্তর থেকে পরীমনি, রাজ ও তাদের দুই সহযোগীকে বনানী থানায় নিয়ে যায় র‍্যাবের একটি দল। এরপর র‍্যাব বাদী হয়ে পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।


Top