আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


১ সেপ্টেম্বর থেকে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ কার্যকর করছে সরকার

অনলাইন ডেস্ক :

আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ কার্যকর করছে সরকার।

রোববার (২৯ আগস্ট) আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে আদেশ জারি করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ এর ধারা ১ এর উপধারা (২) এ দেয়া ক্ষমতাবলে সরকার আগামী ১ সেপ্টেম্বরকে এই আইন কার্যকর হওয়ার তারিখ হিসেবে নির্ধারণ করলো।

গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন এবং পরে ১৬ জুন জাতীয় সংসদে আইনটি বিল আকারে পাসের পর ২৪ জুন ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ এর গেজেট প্রকাশিত হয়।

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন অনুযায়ী, নিবন্ধন নেয়া ছাড়া কোন শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করা যাবে না। নিবন্ধন ছাড়া কেন্দ্র পরিচালনা করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ থেকে ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

এই আইন অনুযায়ী, শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে কোনো শিশু হারিয়ে গেলে ১০ বছরের জেল বা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কোনো ব্যক্তির কর্তব্য অবহেলার কারণে কেন্দ্রে অবস্থানকালে কোনো শিশুর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হলে বা স্বাস্থ্যহানি ঘটলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

কোনো ব্যক্তি কেন্দ্রে শিশুর সঙ্গে নির্ধারিত নিষ্ঠুর আচরণ করলে কমপক্ষে ২ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে আইনে উল্লেখ করা হয়েছে।


Top