আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফের দ্বিতীয়বার বিয়ে করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক :

গুঞ্জন সত্যি হলো। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা পাঁচ মিনিটে প্রেমিক রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মাহি নিজেই যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন।

নায়িকা তার পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো।”

আগের সব খবর গুজব ছিল দাবি করে মাহি লেখেন, “এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।”

বিয়েতে মাহি পরেছেন খয়েরি রঙের লেহেঙ্গা ও ঘিয়া রঙের ওড়না এবং তার বর পরেছেন কালো রঙের পাঞ্জাবি।

পেশায় ব্যবসায়ী গাজীপুরের এ যুবলীগ নেতা রাকিব সরকারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই।

এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। তাদের সে সংসার এ বছরের ২২ মে ভেঙে যায়।


Top