আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে নানা আনুষ্ঠানিকতায়  বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠার ২৫ বছর পূতি ও রজতজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিবেদক 

বাহরাইনে নানা আনুষ্ঠানিকতায় বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠার ২৫ বছর পূতি ও রজতজয়ন্তী শুক্রবার (১ অক্টোবর) স্কুল মিলনায়তনে পালন করা হয়।

স্কুলের সিনিয়র শিক্ষক সনজিদ কুমার শীলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম,

বিশেষ অতিথি  ছিলেন শ্রম কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলাম ও দূতাবাসের প্রথম সচিব হারুন অর রশিদ।

স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা বেগম ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুইজ চৌধুরী। এসময় স্কুলের ২৫ বছরের যাত্রা ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এছাড়াও এতে বক্তব্য রাখেন স্কুল অভিভাবক কাউন্সিলের সদস্য আইনুল হক,পরিচালনা পর্ষদের সদস্য  প্রকৌশলী জয়নুল আবেদীন, স্কুলের প্রাক্তন অধ্যক্ষ সুরাইয়া শারমিন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে স্কুলের কাজ যত দ্রুত সম্ভব তিনি স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু করবেন বলে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ গিয়াস উদ্দিন, সদস্য ফুয়াদ তাহের শান্তনু, অভিভাবক কাউন্সিল সদস্য সেলিম, হাসান,জালাল, প্রকৌশলী আসিফ আহমেদ, স্থপতি ফারিয়াল খান,ড. শাহ আলম, প্রকৌশলী হুমায়ুন কবিরসহ বাহরাইনে বাংলাদেশ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।


Top