আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞাঁ বেকের বাজারে ডাকাতির মুল পরিকল্পনাকারী খুলনা থেকে আটক

ফেনীর দাগনভূঞাঁ বেকের বাজারে ডাকাতির মুল পরিকল্পনাকারী খুলনা থেকে আটক

ফেনীর দাগনভুঞাঁ উপজেলার বেকের বাজারে ডাকাতির সময় নৈশপ্রহরী হত্যার মুল আসামী মো. রিয়াজ ওরফে মফু (২৮) ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে খুলনার ফুলতলী থেকে আটক করা হয়। সে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের কুলাখালী ইউনিয়নের পশ্চিম নলডগী গ্রামের খলিফার বাড়ির নুরুল হুদার ছেলে।

দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম সিকদার জানান,গত ২৫ জুন ভোর রাতে দাগনভূঞার বেকের বাজারে ডাকাতির চেষ্টাকালে বাধা দেয়ায় আবদুল মান্নান (৫০) নামে এক নৈশপ্রহরীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ডাকাত দল। এসময় পুলিশের সাথে গোলাগুলিতে ৩ ডাকাত নিহত হয়। ওই ঘটনায় দায়ের করা মামরার অন্যতম আসামী ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকের মালিক ও চালক মো. রিয়াজ ওরফে মফু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাকে খুলনার ফুলতলী থেকে আটক করে।

ওসি আরো জানান, আটক মফু ছিলেন ওই ডাকাতির পরিকল্পনা ও নেতৃত্বেদানকারী। তার তত্বাবধানে ডাকাত দলটি বেকের বাজারে লুটপাটের চেষ্টা চালায়। ঘটনার পর থেকে সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। পরে অবস্থান শনাক্ত করে তাকে আটক করতে খুলনায় অভিযান চালায় পুলিশের একটি দল। শনিবার দুপুরে তাকে আদালতে তুলে ১৪৪ ধারায় জবানবন্দি গ্রহন করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মোঃ আসলাম সিকদার জানান,ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৩টি বড় ছুরিসহ ডাকাতির সরঞ্জাম এবং ব্যবহৃত ট্রাকটি জব্দ করে পুলিশ। এই ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

 


Top