আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

অনলাইন ডেস্ক :

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে বিকেল ৩টা ৩৯ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় হাসপাতালের সামনে ভিড় করেন  নেতা-কর্মীরা।

শায়রুল কবির খান বলেন, “ম্যাডামকে হাসপাতালে নেওয়ার আগে তার সঙ্গে দেখা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।”

এদিকে চেয়ারপারসনের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ভালো নয়। তিনি কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত রয়েছেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে আরও ছিলেন গৃহকর্মী ফাতেমা ও পরিবারের সদস্যরা।

গত ২৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

 


Top