আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কাতারে করোনায় অবদান রাখায় প্রবাসীদের গণসংবর্ধনা সম্মাননা

মোশারফ হোসেন জনী

মহামারি করোনাভাইরাস সংকটে কাতারে বসবাসরত অসহায় প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্যসামগ্রী বিতরণে অবদান রাখায় বাংলাদেশ দূতাবাস থেকে স্বীকৃতি সম্মাননা সার্টিফিকেট প্রাপ্তদের মধ্যে থেকে কমিউনিটির উল্লেখ যোগ্য ব্যক্তিদের গণ সংবর্ধনা সম্মাননা প্রদান করেছে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন কাতার ।

স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা শালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্টে এ গণসংবর্ধনা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায়।অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী লিংকন সভাপতিত্বে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন নুরে আলম জাহাঙ্গীর।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মো. শামীম। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর হাত থেকে আগত অতিথিরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।

গণ সংবর্ধনা ও সম্মাননা স্মারক পাওয়া ব্যক্তিরা হলেন, যথাক্রমে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সৈয়দ আনা মিয়া, জসীম উদ্দিন দুলাল, এ কে এম আমিনুল হক, হাজী মোহাম্মদ বাসার সরকার, আবুল কাসেম, মাহবুব রহমান চৌধুরী বাবু, মোহাম্মদ নজরুল ইসলাম, এম এম নুরু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহেদুল ইসলাম, এবিএম দিদারুল আলম আরজু, মোল্লা মোহাম্মদ রাজ রাজিব, শাহ আলম খান, মোহাম্মদ রিপন মিয়া, সাইফুর রহমান সবুজ, মাসুদ রানা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মহামারি করোনাভাইরাসের শুরুর দিকে প্রতিটি মামুষ ভয় ও উৎকন্ঠার মধ্যে জীবনযাপন করেছেন। এতে মানুষ একে অপর থেকে দূরে সরে গিয়েছিল। এছাড়া পুরো পৃথিবী একধরনের বিধ্বস্ত হয়। অনেকে তাদের পরিবার ও আত্মীয়স্বজন হারিয়েছেন। তবে এখন করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায় পুরো পৃথিবী পুনরায় শান্তির পথে চলছে।


Top