আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা

মো.স্বপন মজুমদার

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বহিঃবিশ্বের অন্যান্য দেশের মত বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা।

রবিবার বাংলাদেশের সাথে সঙ্গতি রেখে দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস সংলগ্ন এলাকায় বাংলাদেশ স্কুল এণ্ড কলেজে স্থানীয় সময় সকাল ৭ টায় পরীক্ষা শুরু হয়।

এবার বাংলাদেশ স্কুল বাহারাইনে মোট পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে ৬৯ জন এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ জন ও বাণিজ্যিক বিভাগে ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।

ও লেবার কাউন্সিলর শেখ মো. তৌহিদুল ইসলাম এবং

বাংলাদেশ স্কুল এন্ড কলেজের স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মইজ চৌধুরী।

কেন্দ্র সুপারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাস থেকে দায়িত্ব প্রাপ্ত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. রোবেল মিয়া, কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদা বেগম।

অধ্যক্ষ জানান, পরীক্ষার সকল নিয়ম মেনেই সন্তোষজনক পরিবেশে চলছে এ পরীক্ষা। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং কেমব্রিজ বিশ্বাবিদ্যালয় এর আন্তর্জাতিক পাঠ্যক্রম উভয় দ্বারা পরিচালিত হয়ে আসছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি।

এটি ২০০৩ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুুুনামের সহিত এগিয়ে যাচ্ছে।

পরীক্ষায় সহযোগীতায় ছিলেন স্কুলের সুপারভাইজার নেছার উদ্দিন।


Top