আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

মো.স্বপন মজুমদার :

“শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” স্লোগানে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করেছেন বাহরাইন বাংলাদেশ দূতাবাস।

বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ তৌহিদুল ইসলামের পরিচালনায়, মো. নাজমুল হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এসময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম, এবং দূতাবাসের প্রথম সচিব মো. হারুনুর রশিদ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা ও কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, চিকিৎসক, প্রকৌশলী ও বিভিন্ন কোম্পানিতে কর্মরত সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসীকল্যাণ মন্ত্রীর দেয়া বানী পড়ে শোনান দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম

ও শ্রম কাউন্সিলর শেখ তৌহিদুল ইসলাম এবং দূতাবাসের প্রথম সচিব মো. হারুনুর রশিদ,

উপস্থিত সবার উদ্যেশ্য স্বাস্থ্য বিষয়ক বক্তব্য দেন ডাক্তার অর্জুন, বিল্ডিং কন্সট্রাকশন সেক্টরে কর্মরত শ্রমিকদের সেইফটি ও সচেতনতা বিষয় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার ড. শাহ আলম।

অভিবাসী দিবস উপলক্ষে দূতাবাসের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী বাংলাদেশ স্কুলের ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত।


Top