আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লে আপত্তি নেই আ. লীগের

বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লে আপত্তি নেই আ. লীগের

দলটির নেতারা বলছেন, চিকিৎসার জন্য বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর এখতিয়ার আদালতের, এতে হাত নেই আওয়ামী লীগের। তবে ক্ষমতাসীন দলের কেউ কেউ মনে করেন, শর্ত সাপেক্ষে এমন মুক্তির অপব্যবহার যাতে না হয় সে জন্যও সজাগ থাকতে হবে সবাইকে।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তাকে প্যারোলে মুক্তি দিয়েছে। আমরা চাই বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনীতিক ধারা সৃষ্টি হোক। দুঃখজনক হলেও সত্য বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি সঠিক রাজনীতিক ধারা সৃষ্টি করতে পারেনি অতীতে। আগামীতে কেমন হবে আমি জানি না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ মনে করে কোনো দন্ধ প্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতেই চলা উচিৎ। আইনের বিধান আছে; সে বিধান সকলের জন্য সমান হওয়া উচিৎ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো দরকার। করোনার কারণে তার উন্নত চিকিৎসা সম্ভব হচ্ছে না। এদিকে জামিনের মেয়াদ শেষ হয়ে আসছে।

দুর্নীতি মামলায় প্রায় দুই বছর কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের আবেদনে শর্ত সাপেক্ষে গেল মার্চে ছয় মাসের জন্য জামিনে মুক্তি পান তিনি। এই মেয়াদ শেষ হবে ২৬ সেপ্টেম্বর। এ অবস্থায় তার পরিবার আবারো জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন।

 


Top