আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল মর্গে ৬টি ড্রিপ ফ্রিজ স্থাপন

নিজস্ব প্রতিবেদক :

২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল মর্গে ৬টি ড্রিপ ফ্রিজ সংযোজন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গণপূর্ত বিভাগের মাধ্যমে ফেনী জেনারেল হাসপাতালে এ ফ্রিজ স্থাপন করা হয়। এতে করে অজ্ঞাত মরদেহ সংরক্ষণসহ অন্যান্য মরদেহ রক্ষণাবেক্ষণে হাসপাতালটির দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে।

১৯৮২ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালের মর্গে লাশ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় নানা সমস্যার সৃষ্টি হতো। ড্রিপ ফ্রিজ সংযোজন এ সঙ্কটের সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, ফেনী জেনারেল হাসপাতালটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে হওয়ায় এবং আশপাশের জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় প্রতিদিনই ফেনী হাসপাতালের মর্গে মরদেহ ময়নাতদন্ত করতে হয়। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ শনাক্ত হওয়ার জন্য মর্গে মরদেহ সংরক্ষণ করতে হয়। ফ্রিজার না থাকায় অনেক সময় মরদেহ নষ্ট হয়ে বিভিন্ন পোকামাকড়ের কবলে পড়ে।

এছাড়াও আত্মহত্যা, পুকুরে ডুবে মারা যাওয়াসহ মামলা সংক্রান্ত সকল মরদেহেরই ময়নাতদন্ত করতে হয়। এসব মরদেহ যেকোনো দিন বিকেলে নিয়ে এলে পরের দিন ময়নাতদন্তের কাজ করতে হয়। যথাযথভাবে মরদেহ সংরক্ষণ করতে না পারায় ময়নাতদন্তে নানান সমস্যার সৃষ্টি হতো।

এছাড়াও মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনের অনুরোধে এখানে মরদেহ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় দূর দূরান্ত থেকে অধিক টাকা ব্যয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ি ভাড়া করতে হতো। এমতাবস্থায় হাসপাতাল মর্গে মরদেহ সংরক্ষণের জন্য ফ্রিজারের ব্যবস্থা হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি এসেছে। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঞা জানান, মর্গে ৬টি মরদেহ রাখার ফ্রিজার স্থাপন করা হয়েছে। এতে করে এ হাসপাতালে মরদেহ সংরক্ষণের সমস্যা লাঘব হবে।  হাসপাতালটির তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী দীর্ঘ প্রচেষ্টার পর হাসপাতালটিতে লাশ রাখার ফ্রিজারের ব্যবস্থা হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Top