আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর স্মরণে আলোচনা সভা ও তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইন।

শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী মানামা গার্ডেন হাউজে পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, সভায় বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মো. মুইজ চৌধুরীর সভাপতিত্বে ও নাজির আহমেদের সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইনের সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সভাপতি মো. শাহজালাল, তাজউদ্দীন সিকান্দার,

মো. সমির মিয়া, আবুল কালাম আজাদ, ড. শাহেদুল ইসলাস, শামসুল হক, খন্দকার আশরাফ উদ্দিন,

বশির আহমদ, আখতার হোসেন কাঁচা মিয়া, আব্দুল খালিক মানিক মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন কবির আহমদ, মো. সালাহ উদ্দিন,

সুন্দর আলী, জাহাঙ্গীর হায়দার, রায়হান সর্দার, আব্দুল হাই রিপন, মো. শাহ আলম, সুনাম লতিফ, সোহেল মিয়া, নুরুল ইসলাম নুর, আব্দুল শহীদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ও সিলেট বিভাগীয় পরিষদ এর নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিলেট বিভাগীয় পরিষদ বাহরাইন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা তাজউদ্দীন সিকান্দার।


Top