আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্যে বিদেশি অস্ত্রহাতে যুবলীগ নেতার ছবি ভাইরাল

নিউজ ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যানের ওপর অস্ত্রধারী সন্ত্রাসীর হামলা, গাড়ি ভাঙচুর ও বিদেশি অস্ত্র হাতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কথিত যুবলীগ নেতার ছবি ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে জেলার চৌদ্দগ্রাম উপজেলার নালঘর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ৪নং শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার একটি সামাজিক অনুষ্ঠান শেষে নিজ গাড়িতে বাড়ি ফেরার সময় নালঘর বাজার এলাকায় আসলে অস্ত্রধারী কথিত যুবলীগ নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার গাড়িকে ওভারটেক করে হামলা চালায়। এ সময় ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার অত্মরক্ষার্থে গাড়ি ছেড়ে দৌড়ে পালিয়ে যায়।

এ বিষেয় ওই ইউপি চেয়ারম্যানের দাবি, গেলো ইউপি নির্বাচনের সময় স্থানীয় সাংসদ ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নির্দেশ অনুযায়ী কেন্দ্র দখলের মাধ্যমে এক মেম্বার প্রার্থীকে জয়ী না করার জেরেই এ হামলার ঘটনা ঘটিয়েছে। একাধিকবার তার ওপর হামলা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমার কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 


Top