আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি)র কেন্দ্রীয় পুনার্ঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি) কেন্দ্রীয় অফিস পরিদর্শন করতে আসেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মহোদয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মাসুদুর রহমান মহোদয়কে বরণ করার লক্ষে ২৮ (জুলাই) ২০২২ ইং বৃহস্পতিবার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি)র ভারপ্রাপ্ত সভাপতি জনাব বীরমুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব শান্তি রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন এফডিসির উপদেস্টা জনাব জাফর উদ্দিন। সভায় ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি)র ১১৬ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কেন্দ্রীয় কার্যকরী কমিটির নাম প্রকাশ করা হয়। উল্লেখ্য বিগত মে মাসে জনাব গোলাম মাওলা চৌধুরীকে সভাপতি, জনাব বীরমুক্তিযোদ্ধা মোস্তফা হোসেনকে সিনিয়র সহসভাপতি, জনাব শান্তি রঞ্জন চৌধুরীকে সাধারন সম্পাদক এবং জি,এম আজিম মহিমকে অর্থ সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষনা করা হয়েছিল। সেই আংশিক কমিটি আজ পুর্নাঙ্গ রুপ পেল।

সভায় দৈনিক ফেনী মিডিয়া এওয়ার্ড ২০২২ পুরস্কার অর্জন করায় এফডিসির সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং প্রথম এফডিসিয়ান হিসাবে পদ্মাসেতু পরিদর্শন করায় আনোয়ার হোসেন কেও ফুল দিয়ে অভিনন্দিত করা হয়।


Top