আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে বাহরাইনে ফুলতলী ইসলামী সোসাইটির দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে বাহরাইনে ফুলতলী ইসলামী সোসাইটির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দেশটির রিফা শহরের করাসী রেস্টুরেন্টের হল রুমে স্থানীয় সময় রাত ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

সভায় সংগঠনের সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে

ও সংগঠনের সাধারণ সম্পাদক নুর ইসলামের সঞ্চালনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক এম. এ হাসেম,


বিশেষ ছিলেন ছিলেন মাওলানা ফজরুল হক, সংগঠনের প্রধান উপদেষ্ঠা তরমুজ খান, আজাদুর রহমান আজাদ, জামাল,

আব্দুল আহাদ, মনজুর আহমদ, বিষ্ণুপদ দেব, সম্রাট নজরুল ইসলাম ছিদ্দিকী, নাজীম উদ্দিন, আনোয়ার হোসেন,

সাব্বির আহমেদ, শাহ নুর, দেলোয়ার হোসেন, সামছু মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দরা বলেন আমরা সবাই অত্যান্ত ভাগ্যবান কারন আমরা সর্ব কালের সর্ব শ্রেস্ট নবী হযরত মোহাম্মদ (সা:) এর উম্মত হয়ে এই পৃথিবীতে আসতে পেরেছি।

আমরা যদি আমাদের নবী হযরত মোহাম্মদ (সা:) এর দেখানো পথে চলতে পারি অর্থাৎ তিনি যা আমাদের পালন করতে বলেছেন তা যদি আমল করে দুনিয়াতে চলতে পারি তাহলে আখেরাতে আমাদের জন্য জান্নাত কবুল হয়ে যাবে।

আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যাণে এবং মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে অতিথিদের আপ্যায়ণে’র মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।


Top