আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


স্কুলেই হবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা করোনার কারণে বাতিল করা হলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যথাসময়ে নির্দেশনা দেয়া হবে বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জানা গেছে।

ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, ‘করোনার কারণে এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে মূল্যায়ন করা হবে। এ মূল্যায়নের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হবে। সেই সার্টিফিকেট নিয়ে তারা নবম শ্রেণিতে ভর্তি হবে।’

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের এই কথা জানিয়ে চিঠি দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বোর্ড এই চিঠি দিয়েছে। তবে এই মূল্যায়ন বার্ষিক পরীক্ষার মাধ্যমে নাকি অন্য কোনো উপায়ে করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় গত ২৭ আগস্ট চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের ঘোষণা দেয়। তারও আগে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 


Top