আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখা

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও জালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ড. এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখা

শনিবার স্থানীয় সময় রাত ১০ ঘটিকায় দেশটির জুফায়ের শহরে আল মঞ্জিল হোটেলে, সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েছ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায়, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়, অনুষ্ঠানে সংবর্তিত প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দেশে বিদেশে জালালাবাদ এসোসিয়েশনের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন সিলেটের প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগে আরো বেশী আগ্রহী হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজমান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের বলেন আপাতত বাহরাইনের ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই, এ ছাড়া ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যার কথা শুনে,তা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, রাষ্ট্রদূত মাশফি বিন শামস, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মুইজ চৌধুরী, দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান, থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন, সাংবাদিক সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেষ্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।


Top