আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে বিএনপি ও যুবদল আহবায়ক কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের উপর অতর্কিত হামলা এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সহ গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবি জানিয়ে প্রতিবাদ সভার আয়োজন করেন বাহরাইন বিএনপি ও যুবদল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।মঙ্গলবার দেশটির রাজধানী মানামা জারিয়া রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ৯ টায় সংগঠনের যুগ্ন আহবায়ক আমির হোসেন মিরুর সভাপতিত্বে ও ফিরোজ আলম কিরনের সঞ্চালনায়, সেলিম আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, গেস্ট অব ওনার ছিলেন বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি, প্রধান আলোচক ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার হারুনঅর রশিদ, বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম মানিক, সাইফুল ইসলাম,মাসুদ আলম, মোহাম্মদ হোসেন,এসময় স্বাগতিক বক্তব্য রাখেন জিয়া আল মামুন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজী যুবরাজ, আবুল কালাম রাজ, সাখওয়াত হোসেন (সাগর) বোরহান উদ্দিন, শাহ নেওয়াজ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল জাতীয়তাবাদী পরিবার ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


Top