আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীদের শতভাগ পাস

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে, মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। ফলাফল পেয়ে উচ্ছ্বসিত তারা। দেশটির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ১৪জন শিক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ৬জন জিপিএ৫  সহ শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে। ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলে খুশি স্কুল কর্তৃপক্ষও। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা, ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে, মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ১৪ শিক্ষার্থ অংশ নিয়েছিল এবারের পরীক্ষায়, ভালো ফলাফলে খুশি শিক্ষার্থীরা। সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। প্রতিষ্ঠানের সাফল্যে খুশি শিক্ষকরাও। ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় তাদের, অধ্যক্ষ অরুণ জি বলেন, বাহরাইনে ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বিদেশের মাটিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের এই সাফল্যের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষীকা সাহিদা আক্তার বলেন, ‘স্কুলের একঝাঁক অভিজ্ঞ শিক্ষক, সচেতন অভিভাবক মহল এবং সর্বোপরি শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের ফলাফল, এই যাবতকালে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাহরাইনের এইচএসসি পরীক্ষায় ৬জন জিপিএ৫  সহ শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীরা শতভাগ পাস করায় দূতাবাসের পক্ষ থেকে অভিনন্দন জানান।

অভিভাবকগণ জনান, ‘আমরা আমাদের সন্তানদের ফলাফলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।


Top