আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার দেশটির আলী বুরি শহরে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনে নিজস্ব হল রুমে স্থানীয় সময় রাত ৯টায় সংগঠনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে

ও সংগঠনের দপ্তর সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায়,

আবদুর রহমানের পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে সভা শুরু হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সফি উদ্দিন, ( সি আই পি) বিশিষ্ট ব্যসায়িক ও সমাজ সেবক, পরিচালনা পরিষদ সদস্য, বাংলাদেশ স্কুল বাহরাইন,

উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি বিশিষ্ট ব্যবসায়িক ও সাবেক ভাইস চেয়ারম্যান বাংলাদেশ স্কুল বাহরাইন,

উপদেষ্টা ড. মফিজুর রহমান বিশিষ্ট সমাজ সেবক,

উপদেষ্টা মোহাম্মদ শাহাজালাল সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন ও বিশিষ্ট সমাজ সেবক,

উপদেষ্টা মহিউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আরো উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এম বি জালাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আমীর হামজা,

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন যুগ্মসচিব মকবুল আহমেদ,


এসময় নবগঠিত সকল কমিটির সদস্য ও ডিরেক্টরদের উপস্থিতিতে এক সুন্দর আনন্দোঘন পরিবেশ তৈরি হয়,

সভাপতি আইনুল হক তার আলোচনা বলেন, বিবাদ নয়, বাহরাইন সকল ব্যবসায়ী কে নিয়ে একসাথে কল্যানের জন্য কাজ করতে চাই, ব্যবসায়ী ও সামাজিক কল্যানে বাংলাদেশ বিজনেস ফোরাম অতীতে কাজ করেছে ভবিষ্যতে ও পরিকল্পনা আলোকে আরো কাজ করার কথা জানান।

উপদেষ্টা পরিষদ সদস্য তাদের বক্তব্যে তথ্যপ্রযুক্তি কাজেলাগিয়ে ব্যবসায়ী ও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রবাসীদের কল্যানে যে কাজ করে যাচ্ছে তার প্রসংশা করেন এবং তা অব্যাহত রাখার আহবান জানান,

এতে আরো বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন মুকুল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,

আল মারুফ প্রচার সম্পাদক, নুরুল ইসলাম ডিরেক্টর বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন,

সভা শেষে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকায় ফোরামের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং তুরস্ক ও সিরিয়া ঘটনা হতাহতের জন্য দোয়া করা হয়।


Top