আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আরব ওপেন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিউজ ডেক্স:

যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় বাহরাইনের আরব ওপেন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রদর্শনী হয়। বৃহস্পতিবার দেশটির আলী এলাকায় স্থানীয় সময় ১১ টায় ওপেন ইউনিভার্সিটির হল রুম সেমিনারে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রথম পর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও রাষ্ট্রদূত অতিথিদের সাথে নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন, চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে ৩০টি স্কুলের ৯০টি চিত্রকর্ম প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মহিউদ্দিন কায়েসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনের উচ্চ শিক্ষা পরিষদের মহাসচিব ড. শেইখা রানা বিনতে ঈসা বিন দুয়াইজ আল খালিফা।

বিশেষ অতিথি ছিলেন আরব ওপেন উনিভার্সিটির প্রেসিডেন্ট ড. গুরমাল্লাহ্ আল গামদী,বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মইজ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিকবৃন্দ, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ব্যবসায়ী, সাংবাদিক বাহরাইনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, পরিশেষে, রাষ্ট্রদূত অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।


Top