আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।আহত হয়েছেন আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।  শনিবার বিকালে উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণের সময় প্ল্যান্টের ভেতর লোকজন ছিল। বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। কয়েকজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। তিনজনের লাশ দেখতে পাওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ।

বিস্ফোরণে নিহত ৫ জনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এছাড়া ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে অনেকে হতাহত হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

 


Top