আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাংলাদেশ স্কুল বাহরাইনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রব্বানীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রব্বানীর স্মরণে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ স্কুল বাহরাইন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫ টায় বাংলাদেশ স্কুল প্রাঙ্গণে

পবিএ কোরআর তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মো. মুইজ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোছাদ্দেক হোসেনের পরিচালনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম,

বিশেষ অতিথি ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান, তৃতীয় সচিব তাছির উদ্দিন,

আরো উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অরণ নায়ার, ইঞ্জিনিয়ার মো. গেয়াস উদ্দিন, মো. সফিউদ্দিন, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষক শিক্ষিকা,

স্কুল পরিচালনা পরিষদের সদস্য সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ

ও সাংবাদিক বৃন্দ এবং বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।আলোচনা শেষে জাতি, মুসলিম উম্মাহের সমৃদ্ধি ও মরহুম গোলাম রব্বানীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top