আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে মরহুম শেখ বদরুল ইসলাম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের উদ্যোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর বড় ভাই মরহুম শেখ বদরুল ইসলাম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বুধবার দেশটির রাজধানী মানামা লিন্নাস মেডিকেল সেন্টারের হল রুমে স্থানীয় সময় রাত ৯ টায় কিউ টিভির বাহরাইন প্রতিনিধি আশফাক আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যমুনা টিভির বাহরাইন প্রতিনিধি মো. স্বপন মজুমদার। অনুষ্ঠান যৌথ ভাবে পরিচালনা করেন এন টিভির বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন

ও ডিভিসি নিউজ বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকী।

এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব তাছির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কমিউনিটির প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী,

বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ,

বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম এ হাসেম,খ ম আশরাফ, শামসুল হক,

জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখার সভাপতি মোহাম্মদ কায়েছ আহমেদ,

বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক,

বাংলাদেশ বিসনেস কমিউনিটির ভারপাপ্ত সভাপতি সাবের আহমেদ, আকবর হোসেন, ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন,

গিয়াস উদ্দিন মিয়াজী, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির চেয়ারম্যান তাজউদ্দিন সেকান্দার, বাংলাদেশ বিসনেস ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন,মকবুল আহমেদ, জয়নাল আবেদীন, সুরমান মিয়া, ইঞ্জিনিয়ার শাহেদুল ইসলাম,

মাজহারুল ইসলাম বাবু,বাংলাদেশ স্কুল বাহরাইনের প্রিন্সিপাল অরুন নায়ার, আল আমিন, আক্তারুজ্জামান সরকার, কামাল উদ্দিন, মিজানুর রহমান, আবুল বাশার, বাবু দুলাল দাস, সেলিম দড়ি, বিষ্ণুপদ দেব, মো. সুমন।

আরও উপস্থিত ছিলেন আর টিভির বাহরাইন প্রতিনিধি নাইমুর রহমান শান্ত, দৈনিক আলোকিত সকালের বাহরাইন প্রতিনিধি মাহির তালুকদার,

দৈনিক উচ্চকন্ঠ বাহরাইন প্রতিনিধি মনির হোসেন, তামিম মিসবাহ সহ বাহরাইন অবস্থানরত রাজনৈতিক,সামাজিক, ব্যাবসায়ী,সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অলিউর রহমান।


Top