আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: ফেনীর দাগনভূঞায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি:

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দাগনভূঞা বাজারের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের নেতৃত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক নূরুল হুদা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শাহীন মুন্সী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন প্রমুখ।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদ জানান এবং অবিলম্বে  রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ককে গ্রেফতারের দাবি জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আতাতুর্ক স্কুল মার্কেটে এসে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।


Top