আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় প্রশিক্ষণ পাচ্ছে খামারিরা

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় দুগ্ধবতী গাভীর উত্তম খামার ব্যবস্থাপনা ও মাঠ প্রদর্শনী বিষয়ক দুই দিন ব্যাপী খামারিদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ফেনী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ও দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ২ দিন ব্যাপী গরু খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় এই খামারী প্রশিক্ষণ শনিবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা এর উপ পরিচালক (প্রশাসন) ডাঃ মাহবুব আলম ভূঞা, ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান, এফডিআইএল ফেনী এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (পিএসও) ডাঃ আরিফ হাসনাত, দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, সহসভাপতি আবু নাছের তুহিন ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন প্রমুখ। ২দিন ব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৪০ জন খামারি অংশগ্রহণ করছেন। ১১ জুন এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হবে।


Top