আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু

দাগনভূঞা প্রতিনিধি:
কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে দাগনভূঞায় তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১০ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনের এই প্রশিক্ষণ চলছে। আউশ, আমন, বোরো ধান, মৌসুম ভিত্তিক বিভিন্ন প্রকার নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশল” এর উপর ৩ দিন ব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেছেন দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জুলফিকার হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ আগামী ১২ জুন সম্পন্ন হবে। প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক কৃষাণীরা অংশগ্রহণ করছেন।


Top