আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় খামারিদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় দুগ্ধবতী গাভীর উত্তম খামার ব্যবস্থাপনা ও মাঠ প্রদর্শনী বিষয়ক দুই দিন ব্যাপী খামারিদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান রবিবার (১১ জুন) অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ও দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ২ দিন ব্যাপী গরু খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় এই খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা এর উপ পরিচালক (প্রশাসন) ডাঃ মাহবুব আলম ভূঞা, ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান, এফডিআইএল ফেনী এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (পিএসও) ডাঃ আরিফ হাসনাত, দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, সহসভাপতি আবু নাছের তুহিন ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন প্রমুখ। ২দিন ব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার ৪০ জন খামারি অংশ নেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ ১০ জুন শুরু হয়।


Top