আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন জিদাফস শাখার অভিষেক ও সনাতনী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন জিদাফস শাখার অভিষেক ও সনাতনী সম্মেলন ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির রাজধানী মানামার একটি অভিজাত হোটেলে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রজত পালের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শান্ত সূএধর এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নকুল সূএধর এর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মো. তাসির উদ্দিন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইন হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু, প্রধান বক্তা ছিলেন হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূএধর, মূখ্য আলোচক ছিলেন বাহরাইন শাখার নির্বাহী সভাপতি অনুকূল দেবনাথ, বিশেষ বক্তা ছিলেন বাহরাইন শাখার সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, ধর্মীয় আলোচক ছিলেন বাহরাইন শাখার সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার, বিশেষ অতিথি ছিলেন সুকেশ দেবনাথ, জহরলাল দাশ, রুপম পাল, ঝন্টু শীল, ছোটন দেবনাথ, রামকৃষ্ণ চক্রবর্তী, সংকর চক্রবর্তী, প্রদীপ ভট্রাচার্য্য প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন নিপেশ সূএধর, সিতু দেব নাথ, রিপন দেবনাথ পূর্ণ, সজীব দাশ, সুজিত সূএধর, অজয় সরকার, বিজয় মজুমদার, গৌতম দেবনাথ, অমিত পাল, সমর সূএধর, নিলয় পাল, অলক পাল, রীতেশ দেবনাথ, খোকন দেবনাথ, সুমন সূএধর, তপন দাশ, বিশ্বজিত পাল, মাধব শীল, বাপ্পন সূএধর ও মহিলা সম্পাদিকা মন্ডলী, রামকৃষ্ণ চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয়।

মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও জয় ধ্বনি দিয়ে হিন্দু মহাজোট জিদাফস শাখার অভিষেক ও শুভ উদ্বোধন কেন্দ্রীয় কমিটির ঢাকার সহ-সভাপতি ও বাহরাইন হিন্দু মহাজোট বৈদেশিক শাখা প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী সুকুমার যীশু (হিন্দুরত্ন)।

অনুষ্ঠানে রজত পাল কে সভাপতি ও শান্ত সূএধরকে সাধারণ সম্পাদক এবং সংকর দাশকে সাংগঠনিক
সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যের বিশিষ্ট
কমিটি ২বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।


Top