আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


সম্মাননা পেলেন সাংবাদিক  আবদুল্লাহ আল মামুন 

ফেনী প্রতিনিধি:
কোভিড-১৯ মহামারী, ঘূর্ণিঝড় ও ডেঙ্গু প্রতিরোধসহ জাতীয় দূর্যোগ মুহুর্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলার বিভিন্ন কর্মকান্ডে পাশে থেকে সহযোগিতা করায় এবং সংবাদ প্রচার করার কারণে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল মামুন দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক ফেনী পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের আয়োজনে জেলা সমাবেশে  এ সম্মাননা স্মারক দেওয়া হয়।

সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।


Top