আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক কে তাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন তাজ ফাউন্ডেশন।

বুধবার স্থানীয় সময় রাত ৯ টায় দেশটির রামি গ্রান্ড হোটেলে আব্দুল খালেক মানিকের সভাপতিত্বেও তাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ দূতাবাসের সাবেক কর্মকর্তা তাজ উদ্দিন সেকান্দারের পরিচালনায়

পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়,

সভায় প্রধান অথিতি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,

গেষ্ঠ অফ অনার ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইজ চৌধুরীর,

বিশেষ অথিতি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব তাছির উদ্দিন,

বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সভাপতি মো. শাহ জালাল,

আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বদরুল আলম,

সিলেট বিভাগীয় পরিষদের সভাপতি ছমির উদ্দিন,

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মো. কায়েছ আহমেদ,

সামছুল হক সহ বাহররাইনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ছাতক দোয়ারা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি কে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয়।

বক্তারা এসময় এমপি মুহিবুর রহমান মানিকের বিভিন্ন অবদান তুলে ধরে প্রশংসা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- প্রবাসে সকলে মিলেমিশে কাজ করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবেন।

এসময় তিনি তাজ ফাউন্ডেশন এবং ছাতক দোয়ারা’র প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান,

আলোচনা শেষে দেশ জাতি মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 


Top