আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


জোরদারে ফেনীতে ২ প্লাটুন ব্যাটালিয়ান আনসারসহ অঙ্গীভূত আনসার মোতায়েন

আবদুল্লাহ আল মামুন:
ফেনীতে নিরাপত্তার জোরদারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য রবিবার (২৯ অক্টোবর) সকাল  থেকে জেলা শহরজুড়ে ২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং অঙ্গীভূত আনসার মোতায়েন করা হয়েছে।

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে জেলার জনগণের সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে এ ব্যাটালিয়ন আনসার সদস্যরা। পাশাপাশি অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম বলেন, হরতালে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে।
প্লাটুনগুলো মহিপাল ফ্লাইওভার, ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে (জিরো পয়েন্ট) এলাকায়, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে।


Top