আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে কোন প্রবাসী মারা গেলে সরকারি খরচেই লাশ দেশে প্রেরণের ব্যবস্থা করা হবে

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে বৈধ বা অবৈধ ভাবে কোনো প্রবাসী মারা গেলে সরকারি খরচেই বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লাশ বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।

শুক্রবার দেশটির রাজধানী মানামা রেডিসন ব্লু হোটেলে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের অনুষ্ঠানে এই কথা জানান মন্ত্রী।

অনুষ্ঠেনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েসের সভাপতিত্বে ও শ্রম সচিব মাহফুজুর রহমানের পরিচালনায়,পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.আহমেদ মুনিরুছ ছালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মো. হামিদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম।

এসময় মন্ত্রী বাহরাইন প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ করেন, নতুন নিয়মে এখন থেকে বৈধ পথে দেশে রেমিট্যান্স
পাঠালে মোট ৫ শতাংশ প্রণোদনা পাওয়া যাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, দূতাবাসের প্রথম সচিব ইলিয়াছুর রহমান, তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা।


Top