আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনী ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্টের ডরিন ১১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এক “পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন” এর আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ইইই বিভাগ “ডরিন ১১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট” পরিদর্শনে যায়।

 

আজ (৩ নভেম্বর, ২০২৩) সকাল ১০:১৫ থেকে দুপুর ১২:১৫ পর্যন্ত ডিপার্টমেন্টের মোট ৩৩ জন শিক্ষার্থী এবং সকল শিক্ষক উক্ত পাওয়ার প্ল্যান্টে অবস্থান করেন। এই সময়ে পাওয়ার প্ল্যান্টের উপস্থিত শিফট ইঞ্জিনিয়ারগণ সকল শিক্ষার্থীদের প্ল্যান্টের বিভিন্ন অংশে অবস্থিত বিভিন্ন যন্ত্রাংশ বিস্তারিত বর্ণনা করেন। পরিদর্শন চলাকালে, ডরিন ১১ মেগা-ওয়াট পাওয়ার প্ল্যান্ট, ফেনীর প্ল্যান্ট ম্যানেজার, হুমায়ুন কবীর ডিপার্টমেন্টকে সার্বিক সহায়তা করেন।

পাওয়ার প্ল্যান্টে অবস্থিত জেনারেটর ইউনিট, জেনারেটর কন্ট্রোল ইউনিট, সুইচগিয়ার ইউনিট, ট্রান্সফর্মার, সাব-স্টেশন ইত্যাদি অংশ শিক্ষার্থীদের বাস্তবিক এবং গভীরভাবে দেখানো হয়। তড়িৎ প্রকৌশল (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) ডিপার্টমেন্টের সিলেবাসের অন্তর্গত পাওয়ার সিস্টেম এনালাইসিস ল্যাব কোর্সের আওতায় এই ট্যুর এর আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা বই এর পাতা থেকে যে জ্ঞান লাভ করে, তা তারা সরেজমিনে দেখে আরো ভালোভাবে রপ্ত করার সুযোগ পাবে। সেই সাথে ভবিষ্যতে তারা এই খাতে দক্ষ জনবল হিসাবে নিজেদের গড়ে তোলার উৎসাহ পাবে, উল্লেখ্য, ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্টের অনেক কৃতী সাবেক শিক্ষার্থীবৃন্দ বিদ্যুৎ খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।


Top